এয়ারসাইড যানবাহন
শাহজালালের স্পর্শকাতর এলাকায় অবাধে গাড়ি, ঝুঁকিতে যাত্রী নিরাপত্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে ও অ্যাপ্রোনে চলাচলকারী শত শত যানবাহনে বাধ্যতামূলক ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) স্থাপন না করায় নিরাপত্তাঝুঁকি বাড়ছে। বারবার নির্দেশনা ও সময়সীমা নির্ধারণ করেও সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও সংস্থাগুলোকে পুরোপুরি এ ব্যবস্থার আওতায় আনতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বরের পর ভিটিএস ছাড়া কোনো যানবাহনকে বিমানবন্দরের এয়ারসাইডে চলাচলের অনুমতি দেওয়া হবে না।